মেহেরপুর নিউজ,২১ নভেম্বর : মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগে মেহেরপুর বিশ্বাস ক্রীড়া চক্র ও কোলা ইলেভেন ষ্টার নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
বুধবার বিকালে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর বিশ্বাস ক্রীড়া চক্র ১৫-৭ গোলে মেহেরপুর প্রগতি পরিমেলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রাজু ৬টি, আজিজুল ৪টি, ইতলাস ৩টি, আকতাব ২টি গোল করে। প্রগতি পরিমেলের পক্ষে রিামিজ ও আরাফাত ৩টি করে এবং মালেক ১টি গোল করে। এদিকে এর আগে অনুষ্ঠিত খেলায় কোলা ইলেভেন ষ্টার ৬-১ গোলে তাপস স্মৃতি সংঘকে পরাজিত করে।কোলা ইলেভেন ষ্টারের পক্ষে মাসুম ৩টি, জনি ২টি ও আনোয়ার একটি গোল করে। তাপস স্মৃতি সংঘের পক্ষে শাওন ১টি গোল করে। খেলাটি পরিচালনা করেন কামাল হোসেন মিন্টু ও আলমগীর হোসেন লাল্টু।