শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে কিন্ডারগার্টেন নিবন্দ্ধন বিধিমালা -১১ সহজকরনের দাবীতে মানববন্দ্ধন কর্মসূচী পালিত

By মেহেরপুর নিউজ

September 12, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ সেপ্টেম্বর: মেহেরপুরে বেসরকারি প্রাথমিক ও কিন্ডারগার্টেন নিবন্দ্ধন বিধিমাল/২০১১ সহজ করনের দাবীতে মানববন্দ্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেহেরপুর আঞ্চলিক কমিটি। মানববন্দ্ধন শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন অ্যাসোসিয়েশন নেতৃনৃন্দ। জানা যায়, আজ সোমবার বেলা পৌনে ১১ টার দিকে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেহেরপুর আঞ্চলিক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম মাস্টারের নেতৃত্বে মেহেরপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানবব›দ্ধন কর্মসূচী পালিত হয়।