বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কিশোরগঞ্জ জেলার-৫ আসনের সাবেক সংসদ সদস্য আটক

By Meherpur News

March 24, 2025

মেহেরপুর নিউজ:

কিশোরগঞ্জ জেলার-৫ (বাজিতপুর-নিকলী)  আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে মেহেরপুর শহরের তাহের ক্লিনিকপাড়ার স্বেচ্ছাসেবক লীগের নেতা ইবনে মামুনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একই সাথে আশ্রয়দাতা ইবনে মামুনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মেহেরপুর সদর থানায় নিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের রিকুইজেশন (অধিযাচন)-এর ভিত্তিতে মেহেরপুর থানা পুলিশের একটি দল কিশোরগঞ্জ- ৫ আসনের সাবেক এমপি মোহাম্মদ আফজাল হোসেনকে গ্রেফতার করা হয়। বাজিতপুর থানায় সাবেক এমপি মো. আফজাল হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ কমপক্ষে সাতটি মামলা রয়েছে। এগুলোর বেশিরভাগই ৪ আগস্টের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত কিশোরগঞ্জ জেলার-৫ আসনের সাবেক সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনকে মেহেরপুর সদর থানা হেফাজতে রাখা হয়েছে।