বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কুচকাওয়াজ উপ-কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 05, 2023

মেহেরপুর নিউজ:

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরে কুচকাওয়াজ উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির মিয়ার অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সহকারী কমিশনার( ভুমি) ও নির্বাহী ম্যাজিট্টেট মাজহারুল ইসলাম,আরডিসি রনি খাতুন, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন,জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, আফজাল হোসেন, সার্কেল এ্যাডজুটেন্ট আব্দুল্লাহ আল মামুন, স্টেশন অফিসার শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।