মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ নভেম্বর: মেহেরপুরের ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা শেষে বাড়ি ফেরার পথে ইউনিয়ন কুতুবপুর যুবলীগের সদস্য আলতাব হোসেনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
আহত আলতাব বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে কি কারণে তার ওপর এ হামলা সেটা নিশ্চিত হওয়া যায়নি। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন,আহত আলতাবের অবস্থা আশংকামুক্ত। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বর্ধিত সভা শেষে বাড়ি ফেরার পথে সদর উপজেলার মনোহরপুর মোড়ে সন্ত্রাসীরা তাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। আহত আলতাব হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।