মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ নভেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের একটি দল মেহেরপুর শহরের হোটেল বাজার শহীদ গফুর সড়কের কুমারখালী দধি ভান্ডারের কারখানায় অভিযান চালিয়ে নোংরা পরিবেশে মিষ্টি ও দই তৈরি করার অপরাধে ১মন মিষ্টি বিনষ্ট এবং ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার হুমায়ুন কবিরের নেতৃত্বে ভ্রাম্যমান আদলত এ অভিযান চালায়। জানা গেছে, মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার হুমাযুন কবিরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল প্রথমে হোটেল বাজারে অবস্থিত কুমারখারী দধি ভান্ডারে অভিযান চালায়।দোকানের মালিক কাবিল হোসেন আগে থেকে জানতে পেরে দোকান বন্ধ করে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদলতের টিমটি শহিদ গফুর সড়কে তার বাড়িতে মিষ্টি তৈরির কারখানায় অভিযান চালায়। সে সময় সেখানে অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে মিষ্টি ও দই তৈরি করার অপরাধে ১ মন মিষ্টি এবং ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।