বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কুষ্ঠ বিষয়ক অবহিতকরণ ও সহায়তা কৌশল শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 22, 2021

মেহেরপুর নিউজ:

সালোম এর উদ্দোগে কুষ্ঠ বিষয়ক অবহিতকরণ ও সহায়তা কৌশল শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রববার দুপুরে মেহেরপুর সিডিপি মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সিডিপি’র ব্যবস্থাপক সন্ধ্যা রানীর সভাপতিত্বে প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন । এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল হারুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সালোমের প্রজেক্ট ম্যানেজার সভ্য সাচি সিনহা, মনিটরিং কর্মকর্তা এলেক্স ফ্রান্ক রোলেম।কুষ্ঠ বিষয়ক অবহিতকরণ ও সহায়তা কৌশল শীর্ষক প্রশিক্ষণে বিভিন্ন এলাকার বিশিষ্টজনের অংশগ্রহণ করেন।