মেহেরপুর নিউজ:
মেহেরপুরে কুষ্ঠরোগের বর্তমান চিত্র এবং কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টার মিলনাতনে সালোম, মেহেরপুর এবং ‘দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রফিকুল আলম। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ১২ জন কুষ্ঠরোগিকে ছাগল, দুইজনকে সেলাই মেশিন ও দুইজনকে অর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।