বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কৃমি নিয়ন্ত্রন সপ্তা উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 21, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ অক্টোবর:

মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে  বৃহস্পতিবার মেহেরপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনে কৃমি নিয়ন্ত্রন সপ্তা উপলক্ষে এক অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডা. আবদুস শহীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানউল­াহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আব্দুল মান্নান মাষ্টার, আলহাজ মোঃ আসকার আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুস সালাম।