বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

By মেহেরপুর নিউজ

October 19, 2017

মেহেরপুর নিউজ, ১৯ অক্টোবর: মেহেরপুরে প্রাণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলা পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদের উদ্যোগে হলরুম মিলনায়তনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে এ সার ও বীজ বিতরণ করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বোরহান উদ্দিন আহামেদ চুন্নু, শাহা জামাল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কামারুজ্জামান। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৩ হাজার ৫শ ৬৯ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।