মেহেরপুর নিউজ:
কেক কেটে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করেছে মেহেরপুর জেলা যুব মহিলা লীগ। শনিবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের মেহেরপুরের বাসভবনে কেক কাটা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন। এ সময় মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসীরা পলি, মেহেরপুর শহর যুব মহিলা লীগের সভানেত্রী ও পৌর কাউন্সিলর রোকসানা কামাল সহ যুব মহিলা লীগের নেত্রীরা উপস্থিত ছিলেন।