মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জুলাই: আটক জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মুক্তি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনের উপর নির্যাতন বন্ধের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মেহেরপুর শহর, আমঝুপি বাজার ও মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেছে জাময়াত-শিবিরের নেতাকর্মীরা। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর শহরের কাথুলি সড়ক সাহাজিপাড়া মসজিদের সামনে থেকে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুর হয়ে পৌরসভার সামনে যেয়ে শেষ হয়। মিছিলে পৌর জামায়াতের সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, শহর সভাপতি আবু সাঈদ স¤্রাটসহ জামায়াত-শিবিরের অর্ধশতাধীক নেতা-কর্মী মিছিলে অংশ নেয়। এছাড়া একই দাবীতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজার এবং মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করে শিবির কর্মীরা।