মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের কৈকুড়ি খাল পরিদর্শন করেছেন।
সোমবার বিকেলে তিনি খোকসা গ্রামের কৈকুড়ি খাল এলাকা পরিদর্শন করেন। জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে খালটি খনন করা হবে।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান।