মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ অক্টোবর: মেহেরপুর শহরের নতুন পাড়ায় কোরবানীর গরু জবাই করার সময় অসাবধানত বসত রিপন (২০) নামের এক যুবকের হাত কেটে গেছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে জানান, আহত রিপনের বাম হাতের রগ কেটে গেছে এবং হাতে ২০টি সেলাই হয়েছে তার অবস্থা আশংকা জনক। জানাগেছে, আজ শনিবার পত্রিব ঈদ-উল আযহার নামাজ শেষে নতুন পাড়ার আবুল হোসেনের ছেলে রিপন কোরবানীর জন্য গরু জবাই করার সময় অসাবধানত বসত চাকুর পোচ রিপনের বাম হাতে লেগে তারহাত কেটে যায় । পরিবারের লোক জন তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।