খেলাধুলা

মেহেরপুরে ক্রিকেট টুর্নামেন্টে এফসিবি ও ইমন স্মৃতি সংঘ জয়ী

By মেহেরপুর নিউজ

June 04, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুন: মেহেরপুর ফ্রেন্ডস ইলেভেনের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্রেন্ডস ইলেভেন ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর এফসিবি ও ইমন স্মৃতি সংঘ নিজ নিজ খেলায় জয় লাভ করেছে। আজ মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় এফসিবি ৭ উইকেটে পাবনা একাদশকে এবং ইমন স্মৃতি সংঘ ৯ উইকেটে মেহেরপুর খন্দকার একাদশকে পরাজিত করে। দিনের প্রথম খেলার প্রথমে ব্যাট করতে নেমে পাবনা একাদশ ১২ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিঠূন ২৩ রান করেন। এফসিবি’র মূন্না ও সৌরভ ২টি করে উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে মেহেরপুর এফসিবি ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। আকাশ দলের পক্ষে ৩০ রান করেন। এদিকে একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় প্রথমে ব্যাট করতে নেমে খন্দকার একাদশ ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে। দলের পক্ষে রুবেল ২৩ রান করে। জবাবে খেলতে নেমে ইমন স্মৃতি সংঘ ৮ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। রাজবা দলের পক্ষে ৩৭ রান করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন।