বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

February 08, 2024

মেহেরপুর নিউজ:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষে মেহেরপুর পৌর এলাকার ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মেহেরপুর পৌর এলাকার ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। মেহেরপুর পৌরসভার মেয়র মোঃ মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর পৌর এলাকার ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় পৌর মেয়র ১০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন। সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের মধ্যে প্রধান শিক্ষক নুরুল গনি, ফিরোজ হোসেন, নাসিমা ইয়াসমিন, সুরাইয়া পারভীন, মাজেদা খাতুন, ওবায়দুল ইসলাম, ইকাব আলি প্রমুখ উপস্থিত ছিলেন।