বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

December 01, 2022

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) মেহেরপুরের উদ্যোগে বিসিক শিল্প নগরী মেহেরপুরে  ৫ দিন ব্যাপি ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিসিক মেহেরপুরের উপ-ব্যবস্থাপক ইব্রাহিম খলিলের সভাপতিত্ব সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম,নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সাইফুল ইসলাম।