মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপনকুমার, মিল মালিক সাফুয়ান আহমেদ রূপক প্রমূখ।