বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে খাদ্যের নিরাপদতা শীর্ষক উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা

By মেহেরপুর নিউজ

April 24, 2022

মেহেরপুর নিউজ:

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কার্যালয় মেহেরপুর উদ্যোগে খাদ্যের নিরাপদতা শীর্ষক উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য মেহেরপুর জেলা অফিসার মোঃ রিয়াজ মাহমুদের নেতৃত্ব রবিবার মেহেরপুর জেলার গাংনী উপজেলার বড়বাজার ও বামুন্দী বাজারে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা হয়।এ সময় বিভিন্ন খাদ্যস্হাপনা থেকে মেয়াদবিহীন ও নকল প্যাকেটজাত খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়। এবং বেশ কয়েকটি ইফতার বিক্রয়কারী স্থাপনা পরিদর্শন করা হয়।

নিরাপদ খাদ্য আইন- ২০১৩ অনুসরণ করে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বিক্রয়ে খাদ্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। নিরাপদ ইফতার প্রস্তুতকরণ ও খাবার নিরাপদ রাখার ৫ টি চাবিকাঠি সংবলিত লিফলেট বিতরণ করা হয়। মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।