মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ নভেম্বর: খান ফাউন্ডেশনের উপজেলা ফোরাম নেটওয়ার্ক শক্তিশালী করনের লক্ষ্যে ২দিন ব্যাপী রিফ্রেশার্স কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন। উপজেলা ফোরামের সহসভাপতি আরিফা খাতুনের সভাপতিত্বে এ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খান ফাউন্ডেশনের ফিল্ড কো-অর্ডিনেটর রেহেনা খাতুন,ফিল্ড অফিসার মীর দানিয়েল হোসেন,ইউপি সদস্য রোজিনা খাতুন,বেলী খাতুন প্রমুখ।