বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে খান ফাউন্ডেশনের অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 28, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ নভেম্বর: মেহেরপুর খান ফাউন্ডেশনের উদ্যোগে অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলীর সভাপতিত্বে প্রধান  অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আলমগীর হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) হেমায়েত হোসেন। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন খান ফাউন্ডেমনের ফিল্ড অফিসার মীর দানিয়েল হোসেন। অনুষ্টানে ধারনপত্র পাঠ করেন খান ফাউন্ডেশনের ফিল্ড কো-অর্ডিনেটর রেহেনা খাতুন।

বক্তব্য রাখেন সদর উপজেলা  ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ,মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি আলামিন হোসেন,মেহেরপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি রফিক উল আলম,ইউপি সদস্য সেলিনা খাতুন,আল্পনা খাতুন প্রমুখ।