মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগ যক্ষা ও কুষ্ঠ কর্মসূচি আওতায় “খুজি বাড়ী বাড়ী,যক্ষা কুষ্ঠ নির্মূল করি”কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। সিভিল সার্জন ডাঃ মোঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। মোনাখালী ইউনিয়নে ৬টি কেন্দ্রে ৩০ জন কর্মী মোনাখালী ইউনিয়নের গ্রামের বাড়ি বাড়ি গিয়ে কুষ্ঠ ও যক্ষা রোগ নির্ণয় করবেন।