বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে খোকসায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

December 16, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার খোকসা যুবলীগের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলের দিকে খোকসায় এসমস্ত শীতবস্ত্র বিতরণ করা হয়।

আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সোলাইমান খা, কদর আলী, আতিয়ার রহমান, মোখলেসুর রহমান, সোহরাব হোসেন,রকিবুল ইসলাম রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।