মেহেরপুর নিউজ,২৩ নভেম্বর: অগ্নিকান্ডে মেহেরপুর সদর উপজেলার গওহরপুর গ্রামের আফজাল হোসেন নামের এক ব্যাক্তির ঘরের আসবার পত্র পুড়ে গেছে। এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
জানাগেছে, প্রতিবেশী তোফাজ্জেলের বাড়ির পাশে পাঠ খড়ির গাদায় ফেলে সেখান থেকে আগুনের সুত্রপাত ঘটে। খবর পেয়ে দমকল বাহিনির সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে। ধারনা করা হচ্ছে সিগারেটের আগুন পাটখড়ির গাদায় কেউ ফেলাতে এ ঘটনা ঘটতে পারে।