বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গণঅভ্যুত্থানে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা

By মেহেরপুর নিউজ

August 09, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে ২০২৪ এর গণঅভ্যুত্থানে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মেহেরপুর শহীদ শামসুদ্দোহা নগর উদ্যানে এ গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সেখানে শহীদদের আত্মার মাগফেরাত কামনাই দোয়া অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা ডলার, ছাত্রনেতা এস এম প্লাবন,আবিদ প্রমুখ গাইবানা জানাজা ও দোয়া অনুষ্ঠানের উপস্থিত ছিলেন।