বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গণগ্রন্থাগারের উদ্যোগে পুরস্কার বিতরন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 04, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুন: মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে মহান একুশে ফেব্রয়ারি জাতীয় শিশু দিবস, মহান স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত শিশুদের হাতের লেখা, রচনা, কবিতা, অংকন ও পাঠ প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আজ  মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি গ্রন্থাগারিক তৌফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাতের লেখা, রচনা, কবিতা, অংকন ও পাঠ প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা । অন্যান্যের মধ্যে মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. অলোক কুমার দাস সেখানে উপস্থিত ছিলেন।