মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১মে: যুদ্ধাপরাধীদের সবোর্চ্চ শাস্তি, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের সকল প্রতিষ্ঠান বয়কটের দাবীতে ঢাকার শাহবাগ গণজাগরন মঞ্চ ও প্রজন্ম মুজিবনগরের যৌথ উদ্যোগে মেহেরপুরে গণ জাগরণ মঞ্চ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে এগারটার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তনে এ প্রতনিধি সভা অনুষ্ঠিত হয়। প্রজন্ম মুজিবনগরের আহবায়ক নিশান সাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহবাগ গণজাগরন মঞ্চের অন্যতম নেতা বাংলাদেশ ছাত্র-মৈত্রি সভাপতি বাপ্পাদিত্য বসু।
সভায় বক্তব্য রাখেন ব্লগার অ্যান্ড অনলাইন এক্টিভিস্ট শাহবাগ গণ জাগরণ মঞ্চের নেতা মাহামুদুল হক মুন্সী বাঁধন, বাংলাদেশ ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর রহমান মিঠু, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি কামরুস সালাম, মিজানুর রহমান সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
জামায়াত-শিবিরের রাজিনীতি নিষিদ্ধ ও তাদের প্রতিষ্ঠান বয়কটের জন্য গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানান অনুষ্ঠানের বক্তারা।