বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল

By Meherpur News

May 02, 2026

মেহেরপুর নিউজ : গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির তাজউদ্দীন খানের নেতৃত্বে গণমিছিলটি পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি তুলে ধরেন।

গণমিছিলে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলার এবং মুজিবনগর উপজেলা আমির খান জাহান আলিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।