বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত

By Meherpur News

February 02, 2026

মেহেরপুর নিউজ:মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ফাজিল মাদ্রাসা, কোলা দাখিল মাদ্রাসা, হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ এবং মেহেরপুর মহিলা দাখিল মাদ্রাসায় পৃথকভাবে এ সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম এবং আমঝুপি দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাহাবুবুল আলম। বক্তারা গণভোটের গুরুত্ব, এর মাধ্যমে জনগণের মতামত প্রকাশের সুযোগ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সচেতন ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।