বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে ৭ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 02, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার চাঁদবিল সি এম সি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে ৭ দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।

সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের আমিনুল ইসলাম, রকিবুল ইসলাম, আমঝুপি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম,সি এম সি মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বাবুল আক্তার প্রমুখ