মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে ৭ দিনব্যাপী গবাদি পশু পালন প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের অপরাজিতা কার্যালয়ে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন অপরাজিতার নির্বাহী পরিচালক রেহেনা খাতুন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।