বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গরীব,দূস্থ্যদের মাঝে ঢেউটিন বিতরণ

By মেহেরপুর নিউজ

September 22, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের ঘূর্ণিঝড় ফণী প্রভাবে এবং কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের গরীব,দূস্থ্যদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে ১শ ৫৮ জন  গরীব ও দূস্থ্য এর মাঝে ১শ ৭৫ বান্ডিল ঢেউচিন এবং ৫ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরণ করেন। এ  সময় জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।