অন্যান্য

মেহেরপুরে গরুতে ফসল খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ। আহত-৩

By মেহেরপুর নিউজ

June 08, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জুন: গরুতে ফসল খাওয়াকে কেন্দ্র করে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  মঙ্গলবার বিকেলে ওই ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার দিন মোনাখালী গ্রামের আশরাফ বিশ্বাসের ছেলে আবুল কালামের একটি গরু পার্শ্ববর্তী ইনছানের ছেলে কালুর জমিতে ফসল খায়। এনিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ বেধে গেলে আবুল কালাম (৩৫), কালু (৪৫) ও লিয়াকত আলী (৪২) আহত হয়। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।