টপ নিউজ

মেহেরপুরে গরুবোঝাই লাটা হামবার ধাক্কায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু

By মেহেরপুর নিউজ

March 13, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল নামক স্থানে গরুবোঝাই লাটা হামবার (অবৈধ্য ইঞ্জিন চালিত) ধাক্কায় মুক্তি খাতুন নামের এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

মুক্তি খাতুন মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। জানা গেছে মুক্তি খাতুন সহ তার কয়েকজন সঙ্গী নিয়ে চাঁদবিলে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল এ সময় মেহেরপুর থেকে গরু বোঝাই একটি লাটা হামবা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মুক্তি খাতুনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে লাশ উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে নিয়ে আসে। স্থানীয় ও পুলিশের সহযোগিতায় লাটা হামবার ও চালককে আটক করা হয়।