বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গলাই ঔড়না পেঁচিয়ে মহিলা আহত

By মেহেরপুর নিউজ

September 09, 2017

মেহেরপুর নিউজ, ০৯ সেপ্টেম্বর: মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকায় রিকসা যোগে যাওয়ার সময় ওড়নার সাথে চাকা পেঁচিয়ে মিষ্টি ইসলাম নামের এক মহিলা আহত হয়েছে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত মিষ্টি ইসলাম সদর উপজেলার হরিরামপুর গ্রামের সাকিব ইসলামের স্ত্রী।

স্থানীয়া জানান, ঘটনার সময় মিষ্টি ইসলাম রিকসা যোগে যাওয়ার সময় তার গলার ঔড়না রিকসার চাকার সাথে পেঁচিয়ে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনালের হাসপাতালে ভর্তি করে।