বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গলায় ভাত আটকে গৃহবধূর মৃত্যু

By মেহেরপুর নিউজ

June 26, 2024

মেহেরপুর নিউজঃ

গলায় ভাত বেধে চম্পা খাতুন নামের ৩ সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের শেখ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত চম্পা খাতুন মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ড শেখ পাড়ার মনোয়াজের স্ত্রী। জানা গেছে ঘটনার সময় চম্পা খাতুন তার নিজ ঘরে ভাত খেতে বসে। ভাত খাওয়ার এক পর্যায়ে তার গলায় ভাত বেধে যাই। এ সময় চম্পা খাতুনের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে দ্রুত মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়। নিহত চম্পা খাতুন এর স্বামীসহ এক ছেলে দুই মেয়ে রয়েছে। বাদ এশা শেখপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।