বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গাঁজাসহ এক যুবককে আটক

By মেহেরপুর নিউজ

January 06, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর থানা পুলিশ এর মাদকবিরোধী অভিযানে ২শ গ্রাম গাঁজাসহ জসিম নামের এক যুবককে আটক করেছে। জসিম মেহেরপুর পৌর এলাকার কাচাঁদ পুরের আব্দুর রশিদের ছেলে।

সোমবার সকালের দিকে তাকা আটক করা হয়। মেহেরপুর সদর থানার এসআই শরিফ হাবিবুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে থেকে জসিমকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জসিমের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।