টপ নিউজ

মেহেরপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

June 16, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ৭শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  করেছে। মঙ্গলবার মেহেরপুর শহরের ঈদগা পাড়া ও বেড়পাড়ায় এ অভিযান চালানো হয়।

মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বেড়পাড়ায় অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ বাঁশিকে আটক করে। বাঁশি মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের হেমায়েত উদ্দিন ছেলে।

এদিকে এর আগে শহরের ঈদগা পাড়ায় অপর এক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শেরগুলকে ২শ গ্রাম গাঁজাসহ আটক করে। শেরগুল শহরের ইব্রাহিম আলীর ছেলে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।