বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গাঁজাসহ ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

February 24, 2018

মেহেরপুর নিউজ, ২৪ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে জাহাঙ্গীর হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রবিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাউর দারাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক জাহাঙ্গীর হোসেন গাংনী উপজেলার ধলা গ্রামের আব্দুল হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাউর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের ব্রিজের কাছে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।