মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুন: মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে গাঁজা সহ ২ জন কে আটক করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার ভোরের দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল সদর উপজেলার উজুলপুর থেকে জিতুর ছেলে রাজন ও ইছার আলীর ছেলে আশালকে আটক করে। এ সময় তাদের কাছে থেকে ১’শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।