টপ নিউজ

মেহেরপুরে গাঁজা সেবনের দায়ে দুই মাদকসেবী কারাদন্ড

By মেহেরপুর নিউজ

February 15, 2021

মেহেরপুর নিউজ:

গাঁজা সেবনের দায়ে মিকাইল হোসেন ও শ্যামল ইসলাম নামের দুই মাদকসেবীকে ৩ মাস করে কারাদন্ড ও ২শ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এ সাজা দেওয়া হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।

এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে মিকাইল হোসেন ও শ্যামল ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিকাইল হোসেন ও শ্যামল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিকাইল মেহেরপুর শহরের মিয়াপাড়ার আব্দুল্লাহ ছেলে এবং শ্যামল নতুন শেখ পাড়া এলাকার বাবু শেখের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নানের নেতৃত্বে, এসআই মদন মোহন সাহা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর অন্যান্য সদস্যরা পুরাতন পোস্ট বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয। পরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয় ভ্রাম্যমাণ আদালতে আটক দুই যুবক তাদের দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর (১) এর ২১ ধারা মোতাবেক তিন মাস করে কারাদন্ড ও ২শ টাকা করে অর্থদণ্ড করা হয়। সাজাপ্রাপ্ত ২ আসামি তাদের অর্থদণ্ড পরিশোধ করেন।