বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গাংনীতে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 12, 2020

 তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে উপজেলা চোরাচালান ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন, বামন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, সমাজ সেবা কর্মকর্তা তৌফিকুর রহমান, র‌্যাব কর্মকর্তা মহসিন আলী, এ ছাড়াও সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপনসহ উপজেলা চোরাচালান ও আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।