মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে মেহেরপুর খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক আসমাউল হুসনা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন এবং জাসাসের জেলা আহ্বায়ক বাকা বিল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দ।