বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গাভী পালনের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

June 09, 2022

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, মেহেরপুর সদর উপজেলার উদ্যোগে পল্লী জীবিকায়ন প্রকল্প-৩ পর্যায় গাভী পালনের উপর ৩ দিন মেয়াদি আয়বর্ধনমূলক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় সদর। উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন। উপজেলা প্রকল্প কর্মকর্তা হাসানুজ্জামান এর সভাপতিত্বে সমাপনী দিনে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, মশিউর রহমান প্রমূখ। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।