বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গুপ্তধন কুইজ কনটেরন্টর পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

October 10, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর সভার উদ্যোগে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় মেহেরপুরে গুপ্তধন কুইজ কনটেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার সকালের দিকে মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে প্রথম ধাপের ৫০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মহসীন আলী, প্রাক্টিক্যাল এ্যাকশন এর ইশরাত হাসান তানভীর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে কাউন্সিলর আল মামুন, সৈয়দ মনজুরুল কবীর রিপন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হামিদা খাতুন, শিউলি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।