বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

By মেহেরপুর নিউজ

June 30, 2022

মেহেরপুর নিউজ:

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মেঘলা খাতুন নামের গৃহকর্মীকে নির্যাতন শেষে পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে বোসপাড়ার সোহেল ও তার স্ত্রী বিরুদ্ধে। পরে মেঘলা খাতুনকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। মেঘলা খাতুন মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর গ্রামের বিমলের মেয়ে।

৯৯৯ থেকে কল পেয়ে মেহেরপুর সদর ফাঁড়ি পুলিশ পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে ।  কর্তব্যরত চিকিৎসক জানান, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মেঘলা জানায়,  আমি মেহেরপুর শহরের বোস পাড়া এলাকার সোহেল এবং রিয়া দম্পত্তির বাড়িতে গৃহকর্মীর কাজ করি। গৃহকর্তা সোহেল আমাকে একা পেলেই  কু-প্রস্তাব দিতো। তার  কু-প্রস্তাবে রাজি না হলে সে আমাকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে। আজ আবারও কু-প্রস্তাব দেয় গৃহকর্তা সোহেল। আমি তার প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি আমাকে প্রচন্ড মারধর করে। পরে আমি অজ্ঞান হয়ে গেলে তারা আমাকে ফেলে রেখে যায়।