মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ মে: বৃহস্পতিবার সরকারের গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান মেহেরপুর ও মুজিবনগরে ঝটিকা সফর করে কয়েকটি উন্নয়ন কাজ পরিদর্শন করেন। মন্ত্রী মেহেরপুর শহরের উপকণ্ঠ বামনপড়ায় সরকারী টেকনিক্যাল এ্যন্ড ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন। পরে মন্ত্রী মুজিবনগর পরিদর্শন করে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার সম্ভাব্যতা খতিয়ে দেখেন। এই সময় মন্ত্রীর সাথে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, মেহেরপুর জেলা প্রশাসক সাহান আরা বানু, পুলিশ সুপার আব্দুলাহিল বাকী, মেহেরপুর গনপূর্ত বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ সহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রীর সফর প্রসঙ্গে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য সাংবাদিকদের জানান- মুজিবনগরে নির্মিত পর্যটনের মটেল অনেক ব্যায়বহুল। তাই সাধারণ পর্যটকদের সুবিধার্থে মুজিবনগরে বহুতল বিশিস্ট মাঝারি মানের আবাসিক ভবন নির্মানের চিন্তা রয়েছে। এছাড়া উন্নত বিভিন্ন দেশের মত মুজিবনগরে সুউচ্চ ও আধুনিক সুবিধা সম্বলিত “ফ্রিডম টাওয়ার” নির্মানের প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া মেহেরপুরের বেশ কয়েকটি প্রস্তবিত উন্নয়ন পরিকল্পা সম্পর্কে মন্ত্রী খোঁজখবর নেন।