মেহেরপুর নিউজ, ০৫ অক্টোবর: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ রহিত আলীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেজবাউর দারাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক রহিত আলী সদর উপজেলার শোলমারী গ্রামের বরকত আলীর ছেলে।
গোয়েন্দা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার শোলমারী গ্রামে অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। অভিযানে গোয়েন্দা পুলিশের এএসআই মাহাতাব ইব্রহীম ও লোকমান হোসেন উপস্থিত ছিলেন।