মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর এলাকার কালাচাঁদপুর গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে কালাচাঁদপুর গ্রামের আব্দুর রকিব তার নিজ ঘরে নতুন গ্যাস সিলিন্ডার ঠিক করার সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে আব্দুর রকিবের ছেলে সাজ্জাদ হোসেন আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সিলিন্ডার বিস্ফোরণের ফলে সেখানে অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র পুড়ে যায়।