মেহেরপুর নিউজ:
দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। মেহেরপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও বিভাগীয় যুগ্ম-নিবন্ধক মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প পরিচালক ও জেলা সমবায় কর্মকর্তা খুলনা সৈয়দ জসীম উদ্দিন, মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা।জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক মোঃ রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে কুতুবপুর ইউনিয়ন পুর্ব দুগ্ধ ও মাংস উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর উপকারভোগী সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।